সারাদেশ
সাতক্ষীরায় পৌর নির্বাচন

 দলীয় মনোনয়ন প্রত্যাশী হেবিওয়েট নেতাদের দৌড়ঝাপ শুরু

মাজহারুল ইসলাম, সাতক্ষীরা : পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও সাতক্ষীরায় প্রার্থীদের প্রচার-প্রচারণায় সরগরম হয়ে উঠেছে নির্বাচনী মাঠ। নির্বাচন সামনে রেখে মেয়র পদে প্রার্থিতার ইচ্ছা প্রকাশ করে সম্ভাব্য প্রার্থীরা প্রচারণায় নেমেছেন। ব্যানার-ফেস্টুনের পাশাপাশি স্থানীয় পত্রপত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রার্থিতার ঘোষণা দিয়েছেন অনেক প্রার্থী। পৌর এলাকায় জনসংযোগ শুরু করেছেন কেউ কেউ। তবে অনেক প্রার্থীরা এখনও সিদ্ধান্তহীনতায় ভুগছেন।

আগামী পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে তৎপর হয়ে উঠেছেন আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের একাধিক নেতা। সব মিলিয়ে আলোচনায় রয়েছেন সম্ভাব্য একাধিক প্রার্থী।

এখন পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমসহ একাধিক সূত্র থেকে জানা গেছে, বর্তমান পৌর মেয়র ও জেলা বিএনপির সাবেক সাবেক সাংগঠনিক সম্পাদক তাসকিন আহমেদ চিশতী, প্রয়াত পৌরসভা চেয়ারম্যান শেখ আশরাফুল হকের ছেলে পৌর আওয়ামী লীগ সভাপতি শেখ নাসেরুল হক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, পৌর কাউন্সিলর ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা, জেলা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাসিম ফারুক খান মিঠু, জাতীয় পার্টির জেলা সভাপতি শেখ আজাহার হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা এজাজ আহমেদ স্বপন, জেলা পরিষদ সদস্য আমিনুর রহমান বাবুর নাম শোনা যাচ্ছে। তবে অনেক প্রার্থীরা এখনও এ বিষয়ে কোন কথা বলছেন না।

আওয়ামী লীগ প্রার্থী হিসেবে নতুন করে আলোচনায় রয়েছেন পৌর আওয়ামী লীগ সভাপতি শেখ নাসেরুল হক। তিনি বলেন, “আমি আওয়ামী লীগের মনোনয়ন পেলেই নির্বাচনে অংশ নেব। বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচনে যাওয়ার কোন ইচ্ছা নেই। প্রয়োজনে দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষে মাঠে থেকে কাজ করব।”

সম্ভাব্য প্রার্থীর মধ্যে বিএনপি নেতা ও বর্তমান মেয়র তাসকিন আহমেদ চিশতী গত নির্বাচনে প্রথমবারের মত মেয়র নির্বাচিত হন। বিএনপি নেতা কর্মীরা বলছেন, আগামী নির্বাচনে আবারও প্রার্থিতার ইচ্ছা পোষণ করে প্রচারণায়ও নেমেছেন তিনি। তবে এ বিষয়ে জানতে তার সাথে একাধিকবার মোবাইলে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাসিম ফারুক খান মিঠু বলেন, “আমি গত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলাম। অল্প ভোটের ব্যবধানে হেরেছি। আধুনিক সাতক্ষীরা পৌরসভা গড়তে এবারও আমি সতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেব। ইতোমধ্যে প্রচার প্রচারণা শুরু করেছি। আমি বর্তমানে কোন রাজনৈতিক দলের সাথে জড়িত নেই।”

জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজাহার হোসেন বলেন, “জাতীয় পার্টির হয়ে আমি গত নির্বাচনে অংশ নিয়েছিলাম। এবারও নির্বাচনে অংশ নিতে স্থানীয় নেতা কর্মীদের চাপ আছে। তবে আমি এ বিষয়ে এখনও কোন সীদ্ধান্ত নেইনি। দলীয় হাইকমান্ড থেকে নির্দেশনা আসলে দলের সার্থে প্রার্থী হতে পারি।”

নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে পৌর কাউন্সিলর জ্যোৎস্না আরা বলেন, “আমি মেয়র পদে নির্বাচনের জন্য দলের কাছে মনোনয়ন চাইব। না পেলে আবারও কাউন্সিলর পদে নির্বাচন করব।”

এ বিষয়ে জেলা পরিষদ সদস্য সাবেক ছাত্রলীগ নেতা সৈয়দ আমিনুর রহমান বাবু বলেন, “আমি দলের কাছে মনোনয়ন চাইব। দল যদি মনোনয়ন দেয় তাহলে নির্বাচনে অংশ নেব।”

এ বিষয়ে জানতে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেনের সাথে মোবাইলে যোগাযোগ করা হলেও তার ফোন বন্ধ ছিল।

সান নিউজ/এমআই/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

পোকার বিতর্কের পর জোড়া গোলে নেইমার

বিশ্বকাপে প্রত্যাশিত সুযোগ না পাওয়া, শেষ ষোলোতে নরওয়ের কাছে ব্রাজিলের বিদায় এ...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা