সারাদেশ

মাদকের বিরুদ্ধে হার্ডলাইনে এসএমপি কমিশনার

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার নিশারুল আরিফ বলেছেন, “আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছি। কোন অবস্থাতেই মাদক ব্যবসায়ী ও সেবনকারীরা পার পাবেনা। এ ব্যাপারে পুলিশসহ গোয়েন্দা বাহিনীকে অত্যন্ত সচেতনভাবে কাজ করতে হবে।”

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে এসএমপির গোয়েন্দা বিভাগের বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি মহানগর গোয়েন্দা বিভাগের মামলা তদন্তের গুণগত মান বৃদ্ধি ও কার্যকর অভিযানের জন্য বিশেষ নির্দেশনাও দিয়েছেন। এছাড়া গোয়েন্দা বিভাগের সব কাজ স্বচ্ছতা ও জাবাবদিহিতার সাথে পালনের জন্য নিশারুল আরিফ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

কল্যাণ সভায় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (ডিবি) সঞ্জয় সরকার, অতিরিক্ত উপ-কমিশনার (ডিবি) বিএম আশরাফ উল্যাহ তাহের প্রমুখ।

সান নিউজ/এক/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা