সারাদেশ

পাবনা কবর খুঁড়ে লাশের মাথা কেটে নিয়ে গেল দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিনিধি, (ঈশ্বরদী ) পাবনা : পাবনার ঈশ্বরদীতে কবর খুঁড়ে ফজিলা খাতুন (৮০) নামে এক বৃদ্ধার লাশ তুলে মাথা কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বুধবার (১১ নভেম্বর) রাতে ছলিমপুর ইউনিয়নের জয়নগর কেন্দ্রীয় কবরস্থানে এই ঘটনা ঘটেছে। ফজিলা খাতুন ওই এলাকার মৃত আবুল হোসেনের স্ত্রী।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ৩১ অক্টোবর ফজিলা খাতুনের মৃত্যু হলে জয়নগর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। বৃহস্পতিবার সকালে কিছু এলাকাবাসী কবরস্থান জিয়ারত করতে গেলে তারা কবরের পাশে একটি গলাকাটা লাশ দেখতে পায়। পরে দেখা যায়, ফজিলা খাতুনের কবর খুঁড়ে লাশ বের করা হয়েছে। তবে কে বা কারা এই লাশের মাথা কেটে নিয়ে গেছে তা জানাতে পারেনি এলাকাবাসী।

এ ব্যাপারে ঈশ্বরদী থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে পুলিশের অনুমতি নিয়ে গলাকাটা মৃতদেহ পুনরায় কবরস্থানে দাফন করেছে এলাকাবাসী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ নাসির উদ্দীন জানান, লাশ পুনরায় দাফনের অনুমতি দেওয়া হয়েছে। মৃত ফজিলা খাতুনের পরিবারকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা