সারাদেশ

সাতক্ষীরার তালায় সাংবাদিক নজরুল ইসলামের দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা : তালায় শ্রদ্ধা ও ভালবাসায় বেদনা বিধূর পরিবেশে সবার প্রিয় সাংবাদিক নজরুল ইসলামের দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ১১টায় জানাযা নামায শেষে জাতপুর গ্রামস্থ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

গত মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকাস্থ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়। সাংবাদিক নজরুল ইসলাম বেশ কিছুদিন যাবত লিভারসহ হৃদরোগের ভুগছিলেন।

তার নামাজে জানাজায় উপস্থিত ছিলেন, তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন, তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল, উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান, উপাধ্যক্ষ শফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রমাঃ ওবায়দুল হক, তালা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার জাকির হোসেন, খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান রাজু, সাবেক চেয়ারম্যান সাংবাদিক নজরুল ইসলাম, রিপোর্টাস ক্লাবের সভাপতি মীর জাকির হোসেন, সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, যুগ্ন সাধারণ সম্পাদক মির্জা আতিয়ার রহমান, সাবেক চেয়ারম্যান এসএম লিয়াকত হোসেন, ব্যাংক কর্মকতা শাহিনুর রহমান, জেএসডি’র কেন্দ্রীয় নেতা মীর জিল্লুর রহমান, প্রেসক্লাবের উপদেষ্টা এম এ হাকিম, জয়যাত্রা টেলিভিশনের নিজস্ব প্রতিনিধি রাবিদ মাহমুদ চঞ্জলসহ তালা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, রির্পোর্টাস ক্লাবের সাংবাদিকবৃন্দ, সদর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, পাটকেলঘাটা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, দীপ্ত নিউজ পরিবার, তালা নিউজ পরিবার, সাতক্ষীরার আলো পরিবার, সাতক্ষীরা প্রেস পরিবার, বিবিসি সাতক্ষীরা পরিারের সকল সাংবাদিকবৃন্দ, জয়যাত্রা টেলিভিশনের প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন এনজিও, সামাজিক-রাজনৈতিক সংগঠন, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমআই/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

৬০০ গাড়ির লং মার্চ করে জনগণের ক্ষতি করছেন: খায়ের ভূঁইয়া

বিএনপিকে ক্ষমতা থেকে নামানোর জন্য ‘বট বাহিনী...

২৬ মাদক মামলার আসামি ফের ইয়াবাসহ আটক

কুড়িগ্রামের উলিপুরে রাতভর মাদকবিরোধী অভিযান চালিয়ে...

উলিপুরে ভিশনস্প্রিং-এর বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

সড়ক নিরাপত্তা নিশ্চিত ও পরিবহন শ্রমিকদের চোখের স্ব...

রংপুর বিভাগের সেরা হয়ে জাতীয় পর্যায়ে উলিপুরের শাহীন আলম

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ উদয...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা