সারাদেশ

সিলেট-কক্সবাজার রুটে উড়েছে বিমান, ইতিহাসের অংশ ৬৮ যাত্রী

নিজস্ব প্রতিনিধি, সিলেট : চাহিদা ও পর্যটন বিকাশের বিষয়টা বিবেচনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সিলেট-কক্সবাজার রুটে ফ্লাইট চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এটিই সিলেট থেকে কক্সবাজারে প্রথম ফ্লাইট।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ১১টা ৫০ মিনিটে ৬৮টি জন যাত্রী নিয়ে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম ফ্লাইট কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায়।

মঙ্গলবার (১০ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিমানের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার জানান, প্রতি মঙ্গলবার ও বৃহস্পতিবার এ সময়ে সিলেট থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছাড়বে বিমানের ফ্লাইট।

এছাড়া কক্সবাজার-সিলেট রুটে সপ্তাহে দুইদিন রোববার দুপুর ১২টা ৫ এবং মঙ্গলবার দুপুর ১টা ৪৫ মিনিটে কক্সবাজার থেকে সিলেটের উদ্দেশ্যে ফ্লাইট ছাড়বে।

জানা যায়, যাত্রীদের জন্য ১৫% ছাড়ের ব্যবস্থাও রেখেছে বিমান। টিকিট কাটার সময় প্রোমোকোড ‘INPRO15’ ব্যবহার করে যাত্রীরা ১৫% ছাড়ে এই রুটে বিমানের টিকিট ক্রয় করতে পারবেন।

এ ছাড়াও এ রুটের ফ্লাইটের টিকিট ক্রয় করতে পারবেন বিমানের মোবাইল অ্যাপস, ওয়েবসাইট, কাউন্টার এবং ট্রাভেল অ্যাজেন্ট থেকে।

সান নিউজ/এক/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা