সারাদেশ

ঈশ্বরদীতে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিনিধি, পাবনা (ঈশ্বরদী): ঈশ্বরদীর মাঝগ্রামে ঢাকা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী ফাইভ আপ মেইল ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। প্রধান লাইনে দুর্ঘটনার কারণে ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঈশ্বরদী-ঢাকা রেলরুটের মাঝগ্রাম রেলওয়ে স্টেশন ছেড়ে ঈশ্বরদী অভিমুখে আসার সময় আউটডোরে এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) মোহাম্মদ শাহীদুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।

পাকশী বিভাগীয় রেলওয়ে যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ) মমতাজুল ইসলাম জানান, বুধবার (১১ নভেম্বর) রাত আনুমানিক ৮ টা ৩৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা ঈশ্বরদী হয়ে চাঁপাইনবাবগঞ্জগামী ফাইভ আপ মেইল ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) মোহাম্মদ শাহীদুল ইসলাম জানান, এ ঘটনায় একটি কমিটি গঠন করা হয়েছে। ঘটনাস্থল থেকে এক কার্যদিবসের মধ্যে দুর্ঘটনার প্রকৃত কারণ জানানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া খবর পেয়েই ঈশ্বরদী লোকমোটিভ থেকে রিলিফ ট্রেন নিয়ে উদ্ধার কর্মীরা ইতোমধ্যে রওনা হয়েছে দুর্ঘটনা কবলিত স্হানে। কিন্তু ট্রেনটি উদ্ধারে কত সময় লাগবে, এই মুহূর্তে কিছু বলা কঠিন। তবে পাকশী বিভাগীয় রেলওয়ের পক্ষ থেকে দ্রুত সময়ের মধ্যে রেললাইন সচল করে ট্রেন চলাচল যেন স্বাভাবিক হয়, সেই চেষ্টা রয়েছে বলে জানান ওই কর্মকর্তা।

সনি নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা