সারাদেশ

মাস্ক না পড়ায় ভোলায় ২৪ জনের জেল-জরিমানা

নিজস্ব প্রতিনিধি, ভোলা : ভোলায় সরকারের দেয়া নির্দেশনা অমান্য করে মাস্ক না পড়ার পাশাপাশি সামাজিক দূরত্ব না মানায় ৬ জনকে ৫ দিনের কারাদণ্ড ও ১৮ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ জেল-জরিমানা করা হয়।

জেলা প্রশাসক কার্যালয় সূত্র জানায়, করোনাভাইরাসের প্রকোপ মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি সর্বসাধারণের মাস্ক পরিধান নিশ্চিত করতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিদুয়ানুল ইসলাম ও জিমরান মোহাম্মদ সায়েকের নেতৃত্বে জেলা প্রশাসনের দুটি ভ্রাম্যমাণ আদালত শহরের বিভিন্ন স্থানে অভিযান চালায়। এসময় স্বাস্থ্যবিধি না মানা ও মাস্ক না পরায় ৬ জনকে ৫ দিনের কারাদণ্ড ও ১৮ জনকে ১৯ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় জনসাধারণের স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে জেলা প্রশাসকের এ অভিযান অব্যাহত থাকবে বলেও সূত্র জানায়।

সান নিউজ/ইআর/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা