বগুড়ায় অস্ত্রসহ  ৭  শিবির নেতাকর্মী আটক
সারাদেশ

বগুড়ায় অস্ত্রসহ  ৭  শিবির নেতাকর্মী আটক

নিজস্ব প্রতিনিধি, বগুড়া :

বগুড়ার সদর উপজেলায় নাশকতার পরিকল্পনাকালে একটি ছাত্রাবাস থেকে ইসলামী ছাত্র শিবিরের সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এসময় নাশকতার কাজে ব্যবহৃত সরঞ্জাম ও বিপুল সংখ্যক জিহাদি বই উদ্ধার করা হয়।

বুধবার (১১ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে বগুড়া সদর থানায় সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানানো হয়।

আটকরা হলেন- বগুড়া জেলার শেরপুর উপজেলার গোঁড়তা এলাকার মো. সোলায়মান আলীর ছেলে শিবিরের সদস্য শাহীন আলম (২৪), সদর উপজেলার বানদিঘী হাফুনিয়াপাড়া এলাকার মৃত আব্দুল্লাহ মামুনের ছেলে ছাত্র শিবিরের সাথী আসাদুল আল গালিফ (২৩), গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মারিয়াপাড়া এলাকার মো. আব্দুল জলিলের ছেলে শহরের মালতিনগর উপশাখার সভাপতি শিবির নেতা মেহেদী হাসান (২৮), সদর উপজেলার ডাকুর চক জুম্মাপাড়া এলাকার মৃত ওমর ফারুকের ছেলে শিবিরের সাথী জিয়া আলম (২৪), জয়পুরহাট জেলার সদরের চক দারদা উপরচক এলাকার মো. দেলোয়ার হোসেনের ছেলে শিবির কর্মী গোলাম মোর্তুজা (২৭), সদর উপজেলার পশ্চিমপাটিতাপাড়া এলাকার নাজিবুর রহমানের ছেলে আব্দুল কুদ্দুস (২৫), নীলফামারী জেলার ডিমলা উপজেলার ছাতনাই বালাপাড়া এলাকার মো. আফছার উদ্দিনের ছেলে শহরের মালতিনগর উপশাখার মাদ্রাসা বিষয়ক সম্পাদক ইউসুফ আলী (২৭)।

পুলিশ জানান, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে পুলিশের কাছে সংবাদ আসে মালতিনগর শ্মশানঘাট এলাকায় তোতা মিয়ার বাড়িতে ছাত্রাবাসে ছাত্র শিবিরের নেতাকর্মীরা নাশকতামূলক কর্মকাণ্ডের বৈঠক করছে। এ সংবাদের ভিত্তিতে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তীর নেতৃত্বে সদর থানা পুলিশের একটি টিম সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও ৭ জনকে পুলিশ আটক করে। পরে ছাত্রাবাস তল্লাশি করে বিপুল সংখ্যক জিহাদি বই, ল্যাপটপ, ২টি চাপাতি ও ২টি হাসুয়া উদ্ধার করা হয়।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সনাতন চক্রবর্তী জানান, আটকদের নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর পরিকল্পনা করতে একত্রিত হয়েছিলো।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

সম্মানি ভাতা বাড়ালো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

‘ধুম ফোর’ গুঞ্জন উড়িয়ে দিলেন রণবীর কাপুর

বলিউড তারকা রণবীর কাপুরকে ঘিরে ‘ধুম ফোর’ সিনেমায় অভিনয়ের গুঞ্জন ব...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা