সারাদেশ

উলিপুরে গাছের সঙ্গে ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

নিজস্ব প্রতিনিধি, উলিপুর (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের উলিপুরে সড়ক দুর্ঘটনায় নুরুন্নবী মিয়া (৫৮) নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। মোটর সাইকেলের পিছনে থাকা তার স্ত্রী মমতাজকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে উলিপুর-রাজারহাট সড়কে বসার বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার পৌরসভার যোগিপাড়া গ্রামের মোহাম্মদ আলীর পুত্র নুরুন্নবী মিয়া ও স্ত্রী মমতাজ বেগম মোটর সাইকেলযোগে রংপুর যাওয়ার পথে উলিপুর-রাজারহাট সড়কে বসার বাজার নামক স্থানে পৌঁছায়।

এসময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয় লোকজন মমতাজ বেগমকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

উলিপুর থানার ওসি মোয়াজ্জোম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/কেএস/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা