সারাদেশ

রাজাপুরে ভ্রাম্যমাণ আদালতে ৫ জুয়াড়ির কারাদন্ড

নিজস্ব প্রতিনিধি, ঝালকাঠি : ঝালকাঠির রাজাপুরে ৫ জুয়াড়িকে এক মাস করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাত ১১টার দিকে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের গুদিঘাটা এলাকায় অভিযান চালিয়ে এ দন্ড প্রদান করেন।

দন্ডপ্রাপ্তরা হলো উপজেলার মঠবাড়ি ইউনিয়নের পুকুরিজানা গ্রামের আব্দুল কুদ্দুস হাওলাদারের পুত্র মো. পশাল হাওলাদার (২৩), মো. আফজাল মোল্লার পুত্র মো. নয়ন হোসেন (২২), মো. জয়নাল মোল্লার পুত্র মো. সুজন মোল্লা (২২), মো. বাবুল মোল্লার পুত্র মো. সবুজ মোল্লা (৪০) মো. সাইদুল হাওলাদারের পুত্র মো. জুয়েল হাওলাদার (১৯)।

জানা গেছে, ঘটনার সময় সোমবার রাতে মঠবাড়ি ইউনিয়নের গুদিঘাটা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে স্থানীয় জনৈক মো. হেমায়েত হোসেনের কাঠ কাটার ‘স’ মিলের মধ্যে বঙ্গীয় প্রকাশ্য জুয়া খেলার সময় ৫ জুয়াড়িকে আটক করে ভ্রাম্যমাণ আদালত এ দন্ড প্রদান করেন। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম জব্দ করে নষ্ট করে ফেলা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. সোহাগ হাওলাদার বলেন, বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইন ১৮৬৮ এর ০৪ ধারায় ৫ ব্যক্তিকে এক মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

সান নিউজ/আরকে/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা