এসআই আকবর ৭ দিনের রিমান্ডে
সারাদেশ

এসআই আকবর ৭ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিনিধি,সিলেট : পুলিশি নির্যাতনে নিহত রায়হান আহমদ (৩৪) হত্যা মামলায় বরখাস্ত হওয়া এসআই আকবর ভূঁইয়ার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১০ নভেম্বর) সিলেটের চিফ মেট্রোপলিটন আদালতের বিচারক আবুল কাশেম তার এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে দুপুর দেড়টার দিকে তাকে কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্ত কর্মকর্তা আওলাদ হোসেন।

সিলেটে গত ১১ অক্টোবর রাতে পুলিশি নির্যাতনের শিকার হয়ে পরদিন হাসপাতালে মৃত্যুবরণ করেন রায়হান আহমদ। এ ঘটনায় তার স্ত্রী তান্নি সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্তের দায়িত্ব পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন। ১৩ অক্টোবর থেকে পালিয়েছিলেন এই মামলার প্রধান অভিযুক্ত,পুলিশের বরখাস্তকৃত এসআই আকবর।

মাত্র ১০ হাজার টাকার জন্য রায়হানকে নির্যাতন করে মেরে ফেলার ঘটনায় বিক্ষুব্ধ হয়ে উঠেন সিলেটবাসী। শুরু হয় রাজপথে আন্দোলন। ঘটনার ২৮ দিন পর সোমবার (০৯ নভেম্বর) তাকে কানাইঘাটের ডনা সীমান্ত থেকে গ্রেফতার করে পুলিশ। সন্ধ্যায় তাকে কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে নিয়ে আসা হয় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে। এসময় সেখানে সমবেত হাজার হাজার মানুষ তার ফাঁসির দাবি জানান।

সন্ধ্যা সোয়া ৬টার দিকে সংবাদ সম্মেলনের মাধ্যমে সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন দাবি করেন, ভারতে পালিয়ে যেতে পারে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা সেখানে পুলিশের একটি বিশেষ দলকে সতর্ক রেখেছিলেন। তারাই তাকে গ্রেফতার করে।

এর আগে, এই মামলায় এএসআই আশেক এলাহী,কনস্টেবল টিটু চন্দ্র দাস,কনস্টেটেবল হারুনুর রশীদ ও পুলিশের সোর্স সাইদুল শেখকে গ্রেফতার করে পিবিআই।

সান নিউজ/এক/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা