সারাদেশ

মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের শাহাদৎ বার্ষিকী আজ

নিজস্ব প্রতিনিধি, পাবনা : আজ ১০ নভেম্বর মঙ্গলবার পাবনায় প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলনকারী ও মুক্তিযুদ্ধকালীন সময়ে বৃহত্তর পাবনা জেলার মুজিব বাহিনী ও মুক্তিবাহিনী প্রধান, সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুলের ২০তম শাহাদৎ বার্ষিকী।

পাবনার গণমানুষের প্রাণপ্রিয় নেতা রফিকুল ইসলাম বকুল ২০০০ সালের ১০ নভেম্বর এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ইন্তেকাল করেন। তার শাহাদৎ বার্ষিকীর কর্মসূচি এবার করোনা মহামারীর কারণে সংক্ষিপ্ত করা হয়েছে।

সংক্ষিপ্ত কর্মসূচির মধ্যে রয়েছে মরহুমের কবর জিয়ারত, পবিত্র কোরআন খানী ও এতিমদের মাঝে খাবার বিতরণ। এর আগে গত শুক্রবার মরহুমের আত্মার মাগফেরাত কামনায় গোপালপুরস্থ জান্নাতুল মাওয়া জামে মসজিদ, পাবনা জেলা স্কুল মসজিদ ও কাচারী জামে মসজিদে বাদ জুমা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মরহুম রফিকুল ইসলাম বকুল পাবনা সদর আসন থেকে তিনবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৭১ সালে ২৩ মার্চ পাবনা টাউন হল ময়দানে পাবনায় সর্বপ্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। তিনি দীর্ঘদিন পাবনা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মৃত্যুর আগ পর্যন্ত পাবনা জেলা বিএনপি’র সভাপতি ও জাতীয় সংসদ সদস্য হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।

সান নিউজ/রাকিব/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা