সারাদেশ

ফরিদপুর কুমার নদের বেড়ি বাধেঁর ৩শ মিটার অংশ ধসে গেছে

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর: ফরিদপুর বর্ধিত পৌর এলাকা গুহলক্ষ্মিপুর ১৭নং ওয়ার্ডের কুমার নদের বেড়ি বাধেঁর ৩শ মিটার অংশ ধসে গেছে। গত চারদিন যাবত শহরের অম্বিকাপুর কবি জসিমউদ্দিনের বাড়ী থেকে চুনাঘাটা পর্যন্ত সড়কের গুহলক্ষ্মিপুর এলাকায় কুমার নদের বেড়ি বাঁধের ৩শ মিটার অংশ ডেবে যাওয়া শুরু করে। স্থানীয় জনগণ ভাঙ্গনের দুই পাশে সর্তকতামূলক লাল পতাকা টাঙিয়ে দিয়েছে।

সোমবার সকালে ডেবে যাওয়া অংশ আরো ধসে গেছে। ফলে ওই সড়ক দিয়ে মাঝারি যানচলাচল বন্ধ হয়ে গেছে, রিক্সা-ভ্যান, মোটরসাইকেল ঝুঁকি নিয়ে চলছে। এছাড়াও ধসে যাওয়া এলাকার বসবাসকারিও হুমকির মুখে রয়েছে। বাঁধের পাশেই কিছু ঘরবাড়ি আছে তারা কোথাও যাওয়ার জায়গা না থাকায় ঝুঁকি নিয়েই ওই স্থানে থাকছেন।

এলাকাবাসির অভিযোগ, পানি উন্নয়ন বোর্ড কুমার নদটি পুন:খননের পর থেকেই ঝুঁকির মধ্যে পড়ে বাঁধটি। এই বাঁধের উপর দিয়ে প্রতিদিন মানুষজন যাতায়াত করে। সম্প্রতি নদের পানি কমতে শুরু করার পরে সড়কে বিভিন্ন স্থানে ডেবে যেতে শুরু করে। সোমবার পর্যন্ত অনেকটাই দেবে গিয়ে ভয়াবহ অবস্থা হয়েছে। এখনই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হলে ক্ষতি মুখে পড়বে বসতবাড়ি। বন্ধ হয়ে যাবে চলাচলের এই সড়কটি।

এলাকার বাসিন্দা সজিব সিংহ জানান, এখানে প্রতিদিনই একটু একটু করে দেবে যাচ্ছে। প্রথম দিন ফাটল দেখা গেছে, দ্বিতীয় দিন ২/৩ ইঞ্চি দেবে গেছে এখন প্রায় দুই ফুট পর্যন্ত দেবে গেছে। এখন পর্যন্ত এটি সংস্কারের কোনো ব্যবস্থা নেয়নি কোনো কর্তৃপক্ষ। দ্রুত ব্যবস্থা নিলে ক্ষতির পরিমান কম হবে।

এ বিষয়ে ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ জানান, ধসে যাওয়া অংশটি আমরা পরিদর্শন করেছি। দ্রুত মেরামতের জন্য উদ্ধর্তন কর্মকর্তাদের জানানো হয়েছে। তিনি বলেন, সড়কটি কারপেটিং এর কাজ করেছে স্থানীয় সরকার বিভাগ।

এ বিষয়ে ফরিদপুর সদর উপজেলার স্থানীয় সরকার বিভাগের প্রকৌশলী আজাহারুল ইসলাম জানান, বিষয়টি আমাদের নজরে এসেছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

সান নিউজ/বিডি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা