সারাদেশ

মেহেরপুরে দুই সাংবাদিককে পেটালেন সরকারি কর্মকর্তা

নিজস্ব প্রতিনিধি, মেহেরপুর : মেহেরপুরে ডিবিসির জেলা প্রতিনিধি আবু আক্তার করণ ও বাংলাদেশ রয়টার্সের জেলা প্রতিনিধি জাকির হোসেনকে মারধর করে ক্যামেরা ভাঙচুর করেছেন জেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল কাদেরসহ কয়েকজন। রোববার (০৮ নভেম্বর) দুপুরে সমাজসেবা অফিসে পেশাগত দায়িত্ব পালনকালে তাদের মারধর করা হয়। একই সঙ্গে তাদের ক্যামেরা ভাঙচুর করা হয়।

মারধরের শিকার সাংবাদিক আবু আক্তার করণ ও জাকির হোসেন জানান,মেহেরপুর জেলা সমাজসেবা অধিদফতরের উপপরিচালক মো. আব্দুল কাদেরের বিরুদ্ধে সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার, হিজড়া প্রশিক্ষণের ভাতা আত্মসাৎ এবং অফিসে বেডরুম ব্যবহারের অভিযোগ রয়েছে।

এসব বিষয়ে জানতে রোববার দুপুরে সমাজসেবা অধিদফতরের উপপরিচালকের কার্যালয়ে গেলে আব্দুল কাদের সাংবাদিকদের দেখে ক্ষেপে যান। আব্দুল কাদের একই অফিসের প্রবেশন অফিসার সাজ্জাদ হোসেন ও আব্দুল কাদেরের ব্যক্তিগত ড্রাইভার মিলনসহ বেশ কয়েকজন তাদের মারধর করেন। পরে তাদের ক্যামেরা ভেঙে ফেলেন তারা।

খবর পেয়ে মেহেরপুর প্রেস ক্লাবের সাংবাদিকরা গিয়ে তাদের উদ্ধার করেন।এ ঘটনায় মেহেরপুর প্রতিনিধি আবু আক্তার করণ বাদী হয়ে মেহেরপুর সদর থানায় উপপরিচালকসহ কয়েকজনকে আসামি করে মামলা করেছেন।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মেহেরপুরের জেলা প্রশাসক (ডিসি) ড. মুনসুর আলম খান বলেন, আমি বিষয়টি শুনেছি। বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা