সারাদেশ

খুলনায় র‌্যাবের অভিযানে অস্ত্র ও মাদকসহ একজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, খুলনাঃ খুলনার রুপসা থানাধীন এলাকা হতে মোঃ জহিরুল ইসলাম(৩২) নামে একজন কে গ্রেপ্তার করেছে র‌্যাব ৬ । এসময় তার কাছ থেকে ২ রাউন্ড গুলিসহ ১টি দেশীয় অস্ত্র ও ৩৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

আসামী মোঃ জহিরুল ইসলাম(৩২) খুলনা জেলার রূপসা থানাধীন-দেয়াড়া পশ্চিমপাড়া এলাকার মোজাহের উদ্দিন এর ছেলে।

র‌্যাব জানায়, র‌্যাব ৬ (স্পেশাল কোম্পানী) খুলনার একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলার রুপসা থানাধীন দেয়াড়া গ্রামস্থ্য “দেয়াড়া সমাজ কল্যাণ যুব সংঘ ক্লাব”এর সামনে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করার সময় মোঃ জহিরুল ইসলামকে গ্রেপ্তার করে।

এসময় তার সাথে থাকা কয়েকজন র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গ্রেপ্তার হওয়া আসামী মোঃ জহিরুল ইসলামের দেহ তল্লাশি করে ১টি দেশীয় তৈরী ওয়ান স্যুটার গান অস্ত্র, ২ রাউন্ড গুলি, ৩৮ পিস ইয়াবা ট্যাবলেট, ২টি মোবাইল ফোন এবং ৩টি সীমকার্ড উদ্ধার করা হয়।

ধৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য নিজ হেফাজতে রেখে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়সহ বিভিন্ন ধরনের অবৈধ কাজ করে আসছেন বলে স্বীকার করেন।

তার বিরুদ্ধে খুলনা জেলার রুপসা থানায় অস্ত্র আইন ১৮৭৮ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬(১) এর সারণী ১০(ক) ধারায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/কেএ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা