সারাদেশ

বল্কহেডে বেপরোয়া চাঁদাবাজী, প্রতিকারে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, বরিশাল: মেঘনা নদীর চাঁদপুরের হরিনা ফেরীঘাট ও আলু বাজার পয়েন্টে চাঁদাবাজী বন্ধের দাবীতে মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান করেছে বাল্কহেড মালিক-শ্রমিকরা। রোববার (০৮ নভেম্বর) বরিশাল নগরীর চাঁদমারী সংলগ্ন কীর্তনখোলা নদীতে মানববন্ধন করেন তারা। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

সাধারণত, দক্ষিনাঞ্চলে বালু আসে নৌপথে রাজবাড়ী জেলার পাকশি এবং কুষ্টিয়া থেকে। বরিশাল অঞ্চলের অন্তত ৫শ’ বাল্কহেড রাজবাড়ি এবং কুষ্টিয়া থেকে বালু পরিবহন করে। পথিমধ্যে চাঁদপুরের হরিনা ফেরীঘাট ও আলু বাজার সংলগ্ন মেঘনা নদীতে ট্রলার ও স্পীডবোটযোগে বাল্কহেড থেকে ৮/১০ হাজার টাকা চাঁদা নিয়ে থাকে স্থানীয় সেলিম চেয়ারম্যান ও তার সন্ত্রাসী বাহিনী।

চাঁদা না দিলে বাল্কহেড শ্রমিকদের মারধর করে মুঠোফোন ও মূল্যবান মালামাল লুট করে নেয়। অনেক সময় বাল্কহেড আটকে রেখে নদীতে বালু ফেলে দেয়। সবশেষ বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে চাঁদা না দেয়ায় বরিশালগামী বালুবাহী দুটি বাল্কহেডের দশজন শ্রমিককে মারধর করে বাল্কহেড আটকে রাখে সেলিম বাহিনী।

সান নিউজ/এম্এইচ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা