সারাদেশ

অন্তঃসত্ত্বা গৃহবধূর দায়িত্ব নিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী : রাজশাহীর বাঘায় বিয়ের প্রতিশ্রুতিতে অনৈতিক মেলামেশায় অন্তঃসত্ত্বা হয়ে পড়েন এক গৃহবধূ। এ ঘটনায় গৃহবধূ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলার আসামিকে পুলিশ গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করেছে।

কিন্তু গর্ভের সন্তান নিয়ে দুশ্চিন্তায় পড়েন ওই গৃহবধূ। ঘটনা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। এ খবর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের দৃষ্টি আকর্ষণ হলে তিনি ওই গৃহবধূর দায়িত্ব নেন।

জানা গেছে, ৬ মাস আগে ওই গৃহবধূর স্বামী দ্বিতীয় বিয়ে করে অন্যত্র চলে যান। তারপর প্রতিবেশী মুদি দোকানদার বাদশা আলম নামের এক যুবকের সঙ্গে পরিচয় হয়। এ পরিচয়ের পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক হয়। একপর্যায়ে তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অনৈতিক মেলামেশা করে।

এতে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন ওই গৃহবধূ। অন্তঃসত্ত্বার বিষয়ে তাকে জানানোর পরও সে কোনো কর্ণপাত করেনি। একপর্যায়ে গৃহবধূ নিরুপায় হয়ে ঘটনার পাঁচ মাস পর ২৯ সেপ্টেম্বর বাঘা থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলার আসামি বাদশা আলমকে গ্রেপ্তার করে পুলিশ।

এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি শনিবার বলেন, ঘটনাটি আমার দৃষ্টিগোচর হয়েছে। ওই গৃহবধূ ও গর্ভের সন্তানের দায়িত্ব আমার। বাঘা থানার ওসি নজরুল ইসলাম বলেন, এ মামলার আসামি বর্তমানে কারাগারে রয়েছে। মামলাটি বিচারাধীন আছে।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা