সারাদেশ

কুষ্টিয়ায় স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া : কুষ্টিয়ার মিরপুরে স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার (০৮ নভেম্বর ) সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর মহিলা কলেজের হল রুমে স্থানীয় আলো সেচ্ছাসেবী পল্লী উন্নয়ন সংস্থার আয়োজনে ও এসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এন্ড ডেভেলপমেন্ট সহযোগিতায় এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার বিচারক প্যানেলে ছিলেন- মিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি হাজী আছাদুর রহমান বাবু, সাবেক আহ্বায়ক হুমায়ূন কবির হিমু, মিরপুর মহিলা কলেজের অধ্যাপক আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাসুদুল হাসান মালিক। বিশেষ অতিথি জনপ্রিয় নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন এর কুষ্টিয়া প্রতিনিধি কুদরতে খোদা সবুজ, মিরপুর প্রেসক্লাবের সম্পাদক রাশেদুজ্জামান রিমন, একশন এইড বাংলাদেশের ইনসপাইরেটর হাবিবা খানম, নওদা বহলবাড়িয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সানজিদ হোসেন প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন- আলো সেচ্ছাসেবী পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ফিরোজ আহমেদ। বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয় স্থানীয় বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ ও নওদা বহলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়।

বিতর্ক প্রতিযোগিতায় বিপক্ষের দল বিজয়ী হয়।

সান নিউজ/কেকেএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা