সারাদেশ
পৌর নির্বাচন

বোয়ালমারীতে ইমরানের ব্যাপক সাড়া

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : দেশে বইছে পৌর নির্বাচনের হাওয়া। এর ব্যতিক্রম নয় ফরিদপুরের বোয়ালমারীতেও। নির্বাচনের দিনক্ষণ ঠিক না হলেও সম্ভাব্য প্রার্থীদের কেউ বসে নেই। ভোটারদের কাছে ছুটছেন সবাই। যে যার মতো করে চালাচ্ছেন প্রচারণা।

তবে অনেকের চেয়ে একধাপ এগিয়ে রয়েছেন সম্ভাব্য মেয়র প্রার্থী ইমরান হোসেন। বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক একাধিকবারের সভাপতি, বোয়ালমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ্ব ছিদ্দিকুর রহমানের সুযোগ্য সন্তান ইমরান। বোয়ালমারীকে ঢেলে সাজাতে ও নগর উন্নয়নে পরিকল্পিত ভবিষ্যৎ রূপকল্প, ব্যতিক্রমী আর অভিনব সব কলাকৌশল নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন নবীণ এ রুণ প্রার্থী।

দলীয় মনোনয়নের দৌঁড়ে এগিয়ে থাকা ইমরান ছুটে বেড়াচ্ছেন পৌর জনপদের এ প্রান্ত থেকে ও প্রান্তে। মিষ্টভাষী, অমায়িক আচার-আচরণে ইতোমধ্যেই পৌর ভোটারদের মনে একটি স্থান দখল করেছেন সে। পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য আর পিতার মতোই মানুষের দুর্দিনে সাহায্য সহযোগিতার ডালি নিয়ে পাশে দাঁড়িয়েছেন সাধারণ মানুষের।

তাই ভোটের মাঠে বেশ আগে ভাগেই ইতিবাচক এক আবহ গড়ে উঠেছে উচ্চ শিক্ষিত এই নবীণ প্রার্থীকে ঘিরে।

সান নিউজ/কেএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা