সারাদেশ

চা চাষে নতুন সম্ভাবনার হাতছানি গাজীপুর

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর : উত্তর-পূর্বাঞ্চলের সিলেট এলাকা এবং পশ্চিম- উত্তর সীমান্তের পঞ্চগড়কে ছাপিয়ে রাজধানীর পাশ্ববর্তী টিলা, উঁচু জমি সমৃদ্ধ ভাওয়ালের গাজীপুরেও চায়ের আবাদ শুরু হয়েছে। কাঁঠালের রাজধানীখ্যাত ভাওয়াল, গাজীপুর এলাকার মাটিতে ফল সাকশজি থেকে শুরু করে সকল প্রকার উদ্ভিদ ভালভাবে জম্মে। সকল ফল ও ফসলের তালিকায় এবার যুক্ত হচ্ছে চা চাষ।

সেই অসাধ্য কাজটি সাধ্যের মধ্যে নিয়ে আসার প্রক্রিয়া শুরু করেছেন লুৎফর রহমান নামের এক অধ্যাপক। গাজীপুরের কাপাসিয়ার নিজের পৈতৃক বাড়ির অব্যবহৃত ৩ হেক্টর জমিতে তিনি চা চাষ শুরু করেছেন। তার আশা, অসাধ্য এ কাজটির মাধ্যমে তিনি গাজীপুরে চা চাষ করে সম্ভাবনা তৈরি করেছেন।

গাজীপুর কাপাসিয়ার সন্তান লুৎফর রহমানের বেড়ে ওঠা সিলেটে। সিলেটের এমসি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাসের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ (৪র্থ ব্যাচ) থেকে স্লাতকোত্তর ডিগ্রিধারী অর্জন করে লুৎফর রহমান (১৯৭৩-২০০৮) সাল পর্যন্ত সিলেটের বিভিন্ন চা বাগানের ব্যবস্থাপকের দায়িত্বে ছিলেন। বর্তমানে তিনি ঢাকার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) রেজিস্ট্রার পদে দায়িত্বপালন করছেন।

চায়ের সঙ্গে তার দীর্ঘদিনের চেনা-জানার সূত্র ধরেই চা চাষের পরিকল্পনা তৈরি করেন লুৎফর রহমান । আর বেছে নেন গাজীপুরের কাপাসিয়ার চিনাডুলি গ্রামের পৈতৃক সম্পত্তির পরিত্যক্ত জায়গাগুলো। তিনি বলেন, হাজারও উদ্ভিদের মধ্যে একমাত্র চা গাছগুলোই ব্যতিক্রম। কেননা এর বৈশিষ্ট্যই হচ্ছে তা আপনাকে কিছু দেবেই। অন্তত চা গাছ কারও সঙ্গে কোনো ধরনের প্রতারণা করে না। গাজীপুর যেহেতু বন্যামুক্ত এলাকা, উঁচু জমি সমৃদ্ধ সে জন্যই বাড়ির আশপাশের প্রায় ৩ হেক্টর জমি নির্ধারিত করে তিনি বন-জঙ্গল পরিষ্কার করে ২০১৯ সালে সিলেট থেকে ১০ হাজার চারা এনে রোপণ করেন।

অল্পদিনেই তার রোপিত এ গাছগুলো বেড়ে ওঠে এর সম্ভাবনা তৈরি করায় চলতি বছর বাড়ির পাশের শীতলক্ষ্যার চরে আরও বেশ কিছু জমিতে তিনি চা গাছ রোপণ করেন। তার আশা কয়েক বছরেই তিনি এ বাগান থেকে উৎপাদনে যেতে পারবেন।

তিনি জানান, আগে আমাদের দেশে সিটিসি (অর্থোডক্স) জাতীয় চা চাষ হতো। দিন দিন এ জাতীয় চা চাষ কমে গেছে। বর্তমানে এ জাতীয় চা শুধু প্রতিবেশী ভারতের দার্জিলিংয়ে উৎপাদিত হয়। অর্থোডক্স অর্থাৎ প্রাচীন চা, তিনি এ গাজীপুর থেকেই উৎপাদন করতে চান। সে লক্ষ্যেই তার পথচলা। বর্তমানে সারাদেশেই চা চাষ সম্প্রসারণ হচ্ছে।

গাজীপুরের পাশেই ময়মনসিংহের বিভিন্ন এলাকায় চা চাষ হচ্ছে। সে হিসেবে গাজীপুরেও চা চাষের সম্ভাবনা রয়েছে। তার মতে, যেখানে পানি জমে না থাকে, যে মাটির পানি ধরে রাখার ক্ষমতা বেশি, সেচের ব্যবস্থা রয়েছে যেখানেই মূলত চা চাষ হতে পারে। এমনকি সমতল ভূমিতেও। বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ এ অর্থকরী ফসলের সম্প্রসারণে আরও কার্যকর ভূমিকা নেওয়ার দাবি এ অধ্যাপকের।

এ বিষয়ে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. মোহাম্মদ আলী জানান, চা দেশের অন্যতম অর্থকরী ফসল হওয়ায় এ চাষ সম্প্রসারণে ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের অনেক এলাকার সমতল ভূমির পাশাপাশি গাজীপুরের পাশেই ময়মনসিংহেও চা চাষ হচ্ছে। তবে এখনো গাজীপুরের সম্ভাব্যতা যাচাই করা হয়নি। হয়তো পরীক্ষা করলে বলা যেতে পারে। তিনি আরও জানান, শুধু চা চাষ করলেই হবে না, এর গুরুত্বপূর্ণ দিক হচ্ছে প্রক্রিয়াজাত করা। সে বিষয়টিতেও নজর দিতে হবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা নিয়ে আশাবাদী ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সাম্প্রতিক সময়ে ইরান যুক্তরাষ্ট্র...

নতুন রাষ্ট্রপতি নির্বাচনের দিন জানালেন আইনমন্ত্রী

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনেই এবার নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। বিশেষ অধিবেশ...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

পদত্যাগ ছাড়া বৈঠকে নয় সিজেপি

কেন্দ্র সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের আগে নিজেদের অবস্থান আরও কঠোর করেছে ভা...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা