সারাদেশ

লালমনিরহাটে মদপানে দুজনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বিষাক্ত মদপানে হাবু মিয়া (৩৫) ও রনজিৎ (৪৫) নামে দুইজনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে গুরুতর অবস্থায় আরও তিনজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (০৭ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার শিয়ালখোয়া এলাকার বান্দেরকুড়া গ্রামে একজন ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আরেকজনের মৃত্যু হয়। মৃত হাবু মিয়া কালীগঞ্জ উপজেলার চলবালা ইউনিয়নের বান্দেরকুড়া গ্রামের খয়বর হোসেনের ছেলে ও রনজিৎ একই গ্রামের বাংটু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতে উপজেলার চলবালা ইউনিয়নের বান্দেরকুড়া গ্রামের হাবু মিয়া, রনজিৎ, সবুজ, বেলাল হোসেন ও ইউপি সদস্য সেকেন্দার আলী বিষাক্ত মদপান করেন। শনিবার সকালে তাদের পেটে জ্বালা ও বুকব্যথা ওঠে। এ সময় পেটে জ্বালা নিয়ে বাড়িতে মৃত্যু হয় হাবু মিয়ার। দুপুরে অসুস্থ অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান রনজিৎ।

গুরুতর অসুস্থ অবস্থায় আরোও তিন জন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন চলবলা ইউপির বান্দেরকুড়া গ্রামের সুনিলের ছেলে সবুজ, হোসেনের ছেলে বেলাল ও ইউপি সদস্য সেকেন্দার আলী। চলবালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজু বলেন, ভারতীয় বিষাক্ত মদপানে দুইজনের মৃত্যু হয়েছে। ইউপি সদস্যসহ তিনজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

কালীগঞ্জ থানা পুলিশের ওসি মো. সাজ্জাদ হোসেন বলেন, দুই ব্যক্তি মদপানে মারা গেছেন। ময়না তদন্তের পর তাদের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সান নিউজ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা