সারাদেশ

দরিদ্র গর্ভবতী ও প্রসূতি মাকে সাড়ে ৭১ কোটি বিতরণ করল যত্ন

নিজস্ব প্রতিনিধি, কুড়িগ্রাম : যত্ন প্রকল্পের আওতায় কুড়িগ্রাম জেলায় ৯টি উপজেলার ৭৩টি ইউনিয়নে ৮৯ হাজার ৩৩০ জন দরিদ্র গর্ভবতী ও প্রসূতি মাকে ৭১ কোটি ৪০ লাখ ৬০ হাজার ৫৬০ টাকা বিতরণ করা হচ্ছে।

শনিবার (৭ নভেম্বর) রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের রতিগ্রাম বিএল হাইস্কুল মাঠে ৮৩৫ জন উপকারভোগী মাকে ৬৫ লাখ ২৮ হাজার ২শ টাকা বিতরণ করা হয়। সরকারের নিরাপত্তা বেষ্টনীর আওতায় শিশুদের পুষ্টি ও মনোদৈহিক বিকাশ সাধনে ইনকাম সাপোর্ট প্রোগ্রাম ফর দ্য পুওরেস্ট (আইএসপিপি) যত্ন প্রকল্পের আওতায় দরিদ্র মায়েদেরকে উল্লিখিত অর্থ বিতরণ করা হয়েছে।

বিতরণকালে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরে তাসনীম, রংপুর বিভাগীয় পোস্টমাস্টার প্রদীপ কুমার, বিদ্যানন্দ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তাইজুল ইসলাম, আইএসপিপি-যত্ন প্রকল্পের সাপোর্ট প্রোগ্রাম অফিসার এমদাদুল হক প্রমুখ।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে কুড়িগ্রাম জেলায় যত্ন প্রকল্পের আওতায় দুই কোয়ার্টার মিলে ৯ উপজেলার ৭৩টি ইউনিয়নে ৮৯ হাজার ৩৩০ জন দরিদ্র গর্ভবতী ও প্রসূতি মাকে ৭১ কোটি, ৪০ লাখ ৬০ হাজার ৫৬০ টাকা বিতরণ করা হচ্ছে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা