সারাদেশ

বাইডেন এগিয়ে থাকায় বরিশালে বিশাল ভুরিভোজ

নিজস্ব প্রতিনিধি, গৌরনদী (বরিশাল) : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন জয়ের পথে-এমন খবরে বরিশালের গৌরনদী উপজেলায় ভূরিভোজের আয়োজন করা হয়েছে। এই নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের হারতে বসার খবরে বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে গৌরনদী সুপার মার্কেটের ব্যবসায়ী মো. মেরাজ হোসেন খান স্থানীয় ব্যবসায়ী, সুধীসহ প্রায় আড়াইশ জন লোকের জন্য এই আয়োজন করেন।

জানতে চাইলে মেরাজ হোসেন খান বলেন, ‘এই যে ট্রাম্প একেবারে অশিক্ষিত একটা লোক, তারে প্রেসিডেন্ট মানায়? সে এই বিশ্বটাকে একেবারে অশান্তিতে রাখছিল চারটা বছর, যার কারণে নির্বাচনে আমরা জো বাইডেনের পক্ষ নিয়েছিলাম।’

তিনি আরও বলেন, ‘আমাদের এই মার্কেটে ৮০-৯০ জন দোকানদার আছে, সবাই জো বাইডেনের সমর্থক। নির্বাচনের শুরু থেকেই সবসময় আমরা খোঁজ রাখছিলাম। যখন দেখলাম বাইডেন ২৬৪ ইলেকটোরাল ভোট পাইছে। তখন আমরা ভাবলাম, সে শতভাগ জিতবে। তাই এই উপলক্ষে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়।’

এই আয়োজনে ওই মার্কেটের ব্যবসায়ী, স্থানীয় রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ নানা পেশার মানুষ মানুষ উপস্থিত ছিলেন। আয়োজনে উপস্থিত গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. আলমগীর উকিল গণমাধ্যমকে বলেন, ‘বাইডেন জয়ের পথে এগিয়ে থাকায় তার সমর্থক মেরাজ হোসেন খান উৎসব ও ভোজের আয়োজন করেছেন। আমরা তাতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছি।’ একই কথা জানালেন সুপার মার্কেটের ব্যবসায়ী দীপক কুমার দাস, সুকণ্ঠ দাস ও মো. নুরু সরদার।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা