সারাদেশ

বগুড়ায় কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে  আটক ১

নিজস্ব প্রতিনিধি, বগুড়া : বগুড়ার ধুনট উপজেলায় কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সাধন চন্দ্র সরকার (২৪) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আটক সাধন চন্দ্র সরকার উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের পেঁচিবাড়ি গ্রামের নিপেন্দ্রনাথ সরকারের ছেলে। মামলা সূত্রে জানা যায়, সাধন চন্দ্র সরকার পেঁচিবাড়ি বাজারের একজন হোটেল ব্যবসায়ী। ধর্ষণের শিকার ওই কলেজছাত্রী হোটেলের পাশ দিয়ে কলেজে যাওয়া-আসা করতেন।

এ সুযোগে ওই ব্যবসায়ী কলেজ ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করতেন। প্রায় এক বছর আগে ওই কলেজ ছাত্রীকে বিয়ের প্রস্তাব দিয়ে মা-বাবাকে দেখানো কথা বলে নিজ বাড়িতে ডেকে নেয় সাধন সরকার। এ সময় বাড়িতে পরিবারের সদস্যরা কেউ না থাকার সুযোগে ওই কলেজ ছাত্রীকে ঘরে ভেতর ধর্ষণের চেষ্টা করে।

এ বিষয়টি প্রকাশ না করার জন্য কলেজ ছাত্রীকে ভয়ভীতি দেখায়। পরবর্তীতে বুধবার (৪ নভেম্বর) রাত ৯টার দিকে সাধন সরকার ওই কলেজ ছাত্রীর ঘরের দরজার কেটে ভেতরে ঢুকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। এ সময় পরিবারের লোকজন গ্রামবাসীর সহযোগিতায় সাধন সরকারকে ধরে ফেলে ও পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সাধন সরকারকে আটক করে। পরে এ ঘটনায় কলেজ ছাত্রীর বাবা বাদী হয়ে বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে সাধন সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধুবালা জানান, ধর্ষণের অভিযোগে আটক সাধন সরকারকে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সেসঙ্গে শারীরিক পরীক্ষার জন্য ওই কলেজ ছাত্রীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসাপাতালে পাঠানো হয়েছে।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা