সারাদেশ

বাজারের ব্যাগে ১২ কেজি রূপার গয়না

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা : সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলায় খোকন ঢালী (৪৫) নামে এক ভ্যান চালকের বাজারের ব্যাগে ১১ কেজি ৭০০ গ্রাম ওজনের রূপার গহনা পাওয়া গেছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় কলারোয়া পৌরসভার বঙ্গবন্ধু মহিলা কলেজের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

খোকন ঢালী উপজেলার কেঁড়াগাছী গ্রামের আশরাফ ঢালীর ছেলে। পুলিশ জানিয়েছে রূপার গয়নাগুলো উপজেলার কেঁড়াগাছি সীমান্ত এলাকা থেকে পাচার করে আনা হয়েছে।

এসব তথ্য নিশ্চিত করে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ভারত থেকে কেঁড়াগাছি সীমান্ত দিয়ে রূপা পাচার করে কলারোয়া বাজারে আনা হচ্ছে। পরে সন্ধ্যায় অভিযান চালিয়ে পৌর এলাকার বঙ্গবন্ধু মহিলা কলেজের সামনে থেকে (কলারোয়া-গয়ড়া সড়ক) ভ্যানচালক খোকন ঢালীকে ভ্যানসহ আটক করা হয়।

ওসি আরও জানান, খোকনের ভ্যানে থাকা বাজারের ব্যাগে তল্লাশী চালিয়ে নয়টি প্যাকেটে মোড়ানো ১১ কেজি ৭০০ গ্রাম রূপার গয়না জব্দ করা হয়। ২০ জোড়া বালা ও বিপুল পরিমান চেইন পাওয়া গেছে, যার বাজারমূল্য প্রায় ৯ লাখ ৩৬ হাজার ৫০০ টাকা।

ওসি খায়রুল বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জিজ্ঞাসাবাদে খোকন জানিয়েছেন, তাকে সীমান্ত এলাকা থেকে এক ব্যক্তি ব্যাগটি কলারোয়া নিয়ে যাওয়ার জন্য দিয়েছিলেন। সেই ব্যক্তিকেও খোঁজা হচ্ছে।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা