সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩ আহত ৫

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সৈয়দাবাদ এলাকায় ট্রাক, মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

শুক্রবার (০৬ নভেম্বর) কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত তিন জনের নাম-পরিচয় জানা যায়নি। আহত পাঁচজনের মধ্যে তিন জনের পরিচয় জানা গেছে। তারা হলেন- সিলেটের ছাতকের লোকমান মিয়ার ছেলে সালমান (২৬), কুমিল্লার মুরাদনগর উপজেলার আব্দুল খালেকের ছেলে বিল্লাল ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঘাটিয়ারা গ্রামের মৃত বাইতুনের ছেলে খুরশিদ মিয়া (৬০)।

স্থানীয়রা জানান, দুপুরে ওই মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া থেকে কুমিল্লামুখী একটি ট্রাক মাইক্রোবাসকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারায়। এ সময় ট্রাকটি যাত্রীবাহী অটোরিকশাকেও চাপা দেয়। এই ত্রিমুখী সংঘর্ষে অন্তত আটজন গুরুতর হন। হতাহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়ার পথে নারী ও শিশুসহ তিনজন মারা যান।

আহত পাঁচজনের মধ্যে দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। সরাইলের খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা