সারাদেশ

প্রাইভেট কার চাপায় দাদি নাতি নিহত

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের শ্রীনগরে রাস্তা পার হওয়ার সময় প্রাইভেট কারের চাপায় দাদি ও নাতির মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী অবরোধ করে এক্সপ্রেসওয়েতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ রাখে।

শুক্রবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের হাঁসাড়া স্কুলগেট নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত দাদি নাতি হলেন, সিরাজদিখান উপজেলার চিত্রকোট ইউনিয়নের কালশুর গ্রামের মিনু মল্লিক (৭০) এবং অচিন মল্লিক (৮)।

প্রত্যক্ষদর্শীরা জানান, দাদি-নাতি হাঁসাড়া স্কুলগেটের পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে যাওয়ার সময় ঢাকা থেকে মাওয়াগামী একটি প্রাইভেট কার তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় নাতি অচিন মল্লিক ঘটনাস্থলেই প্রাণ হারায়। মুমূর্ষু অবস্থায় মিনু মল্লিককে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

শ্রীনগর থানার ওসি (তদন্ত) মো. হেলাল উদ্দিন বলেন, ঘাতক গাড়ি চালককে আটক করার চেষ্টা চলছে। নিহত দাদি নাতিকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা