সারাদেশ

ভোলায় ৬০৬ জেলের জেল-জরিমানা

নিজস্ব প্রতিনিধি, ভোলা : ভোলায় ইলিশ শিকারের নিষেধাজ্ঞার ২২ দিনে ৬০৬ জন জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ, নির্বাহী ম্যাজিস্ট্রেট, কোস্টগার্ড, নৌপুলিশ, পুলিশ ও র‌্যাব সদস্যরা।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এদের ৩৮৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ২২১ জনকে ১০ লাখ ৩১ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, সাত উপজেলার নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি)।

অভিযানে এক হাজার ৮১ কেজি মা ইলিশ ও ছয় লাখ ২১ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে বলে ভোলা জেলা মৎস্য কর্মকর্তা এসএম আজহারুল ইসলাম নিশ্চিত করেন।

তিনি জানান, নিষেধাজ্ঞার সময় জেলেদের কাছ থেকে জব্দকৃত নৌকা, ট্রলার ও স্পিডবোট পাঁচ লাখ ৫৪ হাজার টাকায় নিলাম দেয়া হয়।

এছাড়াও নিষেধাজ্ঞার সময় মা ইলিশ ডিম ছেড়েছে এবং অভিযান সফল হয়েছে বলে তিনি দাবি করেন।

উল্লেখ্য, ইলিশের প্রজনন মৌসুম হওয়ায় ভোলার সাত উপজেলার মেঘনা-তেঁতুলিয়াসহ বিভিন্ন নদীতে গত ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর রাত ১২টা পর্যন্ত ইলিশ শিকার, পরিবহন, মজুত, বাজারজাতকরণের ওপর নিষেধাজ্ঞা জারি করে সরকার।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা