সারাদেশ

সিলেটে ছিনতাইকালে আটক ১, মামলা

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটে সিএনজি চালিত অটোরিকশা চালকের গলায় চাকু ধরে ছিনতাইকালে এক ছিনতাইকারীকে আটক করেছে জনতা। তার নাম মো. সামসুদ্দীন (২৫)। সে ওসমানীনগরের সৈয়দপুর গ্রামের জফির মিয়ার ছেলে।

বুধবার (৫ নভেম্বর) ১০টার দিকে নগরীর শাহী ঈদগাহ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রক্ষদর্শীরা জানান, শাহী ঈদগাহ আবহাওয়া অফিসের সামনে যাত্রীবেশে সিএনজি চালিত অটোরিকশা চালকের গলায় ধারালো ছুরি ধরে নগদ টাকা, গাড়ি ও মোবাইল সেট ছিনতাইয়ের চেষ্টা করে সামসুদ্দীন।

এসময় চালক তাকে ঝাপটে ধরে চিৎকার করলে লোকজন জড়ো হন এবং সামসুদ্দীনকে আটক করেন। এসময় তার কাছে একটি ধারালো চাকুও পাওয়া গেছে।

খবর পেয়ে কোতোয়ালি থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সামছুদ্দিনকে (২৫) আটক করে। এ ব্যাপারে লাল মিয়া (৩০) বাদি হয়ে সিলেট কোতোয়ালি থানায় (বৃহস্পতিবার) মামলা (নম্বর-৯) দায়ের করেছেন।

সান নিউজ/এক/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা