সারাদেশ

সড়ক পরিবহন শ্রমিক লীগের অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিনিধি, খুলনা : খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) নগরীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে। এ সময় সড়ক পরিবহন শ্রমিক লীগের খুলনা মহানগর শাখার অফিসের সাইনবোর্ড লাগিয়ে দখল করা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত নগরীর সোনাডাঙ্গা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) র তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও সিনিয়র বৈষয়িক অফিসার শামীম জেহাদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট দিপংকর দাস ও বৈষয়িক অফিসার এম এ কে সাদ এ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন।

বৈষয়িক অফিসার এম.এ.কে সাদ জানান, নগরীর সোনাডাঙ্গা বাস টার্মিনাল সংলগ্ন এমএ বারী সড়কের ১৬ দশমিক ৩২ কাঠার কেডিএ’র প্লটটি আই.ই.বি (প্রকৌশলী সংস্থা) কে বরাদ্ধ দেওয়া হয়। কিন্তু স্থানীয় সন্ত্রাসীরা সেটি অবৈধভাবে দখল করে রাখে। ওই প্লটে সড়ক পরিবহন শ্রমিক লীগের খুলনা মহানগর শাখার অফিসের সাইনবোর্ড লাগিয়ে অবৈধ স্থাপনা তৈরি করা হয়। কেডিএ’র অভিযানে বুলডোজার দিয়ে ওই প্লটের সকল অবৈধ স্থাপনা ভেঙ্গে ফেলা হয়। পরে একই এলাকার মহিলা ক্রীড়া কমপ্লেক্সের পার্শ্ববর্তী অপর একটি প্লটের অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়ে প্লটটি দখলমুক্ত করা হয়।

সান নিউজ/কেএ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

সাভারে ছেলের আঘাতে বাবার মৃত্যু

সাভারে মোবাইলের চার্জার না পাওয়া নিয়ে বাবা-ছেলের মধ্যে হাতাহাতির ঘটনায় বাবা ম...

ঝালকাঠিতে অ্যাম্বুলেন্স খাদে, চালকসহ আহত ৬

ঝালকাঠি থেকে রোগী নিয়ে ঢাকায় যাওয়ার পথে অ্যাম্বুলেন্স খাদে ছিটকে পড়ে চালক সহ...

যেসব লক্ষণে বুঝবেন মস্তিষ্কে সমস্যা

মস্তিষ্কের রোগের মধ্যে একসময় ব্রেন স্ট্রোককেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হতো।...

মাদারীপুরে মৃত্যুফাঁদ খ্যাত সড়কের প্রাথমিক কাজ শুরু

মাদারীপুরে মৃত্যুফাঁদ খ্যাত একটি সড়কের প্রাথমিক কাজ শুরু হয়েছে। সোমবার সকালে...

শিবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক তিনটি অভিযানে ৬৫৩ বোতল ভারতীয় নেশাজাতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা