সারাদেশ

ঈশ্বরদীতে ননদ-ভাবি ধর্ষণ : ইজ্জতের মূল্য ৫০ হাজার টাকা

নিজস্ব প্রতিনিধি, পাবনা : পাবনার ঈশ্বরদীতে ননদ-ভাবিকে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে ধর্ষকের পক্ষাবলম্বন করে স্থানীয় প্রভাবশালীরা ৫০ হাজার টাকায় মীমাংসা করতে চেয়েছিলেন । ঈশ্বরদী উপজেলার দাশুরিয়া ইউনিয়নের শ্যামপুর পূর্বপাড়ায় এক গৃহবধূ ও আট বছরের মানসিক প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শিশুটি সম্পর্কে ওই নারীর ননদ। সোমবার (২ নভেম্বর) এর প্রতিবাদে এলাকায় বিক্ষোভ মিছিল করা হয়।

জানা যায়, এলাকার এক ভিক্ষুকের পুত্রবধূ ও তার ননদ শিশুটিকে গত ৩০ অক্টোবর সকাল ৮টার দিকে একই গ্রামের জহুরুল ধর্ষণ করে। এ সময় বাড়িতে কোনো পুরুষ ছিলেন না। বিষয়টি জানাজানি হলে এলাকার কতিপয় প্রভাবশালী ক্ষমতাসীন দলের নেতা পরিচয় দিয়ে ৫০ হাজার টাকায় বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন।

পরিবারিক সূত্রে জানা যায়, জহুরুল এর আগেও গলায় ছুরি ধরে মেরে ফেলার ভয় দেখিয়ে ওই নারীকে ধর্ষণ করে। এর বিচার দাবিতে গত সোমবার সন্ধ্যার পূর্বে বিক্ষোভ করে এলাকাবাসী। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ নাসির উদ্দীন জানান, এলাকায় গিয়ে অভিযুক্ত জহুরুলকে পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে ধর্ষক ও দালালদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা