সারাদেশ

সিলেটে গ্রেপ্তারকৃত ৩ চোরাকারবারি কারাগারে

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটে র‌্যাব'র হাতে গ্রেপ্তার হওয়া ৩ চোরকারবারিকে কারাগারে পাঠানো হয়েছে। তারা হলেন, কুমিল্লার দাউদকান্দি উপজেলার চশই গ্রামের মৃত শাহজাহান ফকিরের ছেলে রেজাউল করিম (৩৬), সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের শাহ আলমের ছেলে স্বপন আহমদ (২১) ও ছৈলাখাল গ্রামের আব্দুল জলিলের ছেলে মো. মাসুম আহমেদ (২৩)।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে তাদের আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে মঙ্গলবার দুপুরের দিকে তাদেরকে শাহপরাণ থানার সুরমা গেইট থেকে ৪ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাই মালামালসহ গ্রেপ্তার করে র‌্যাব-৯।

উদ্ধারকৃত আলামতসহ ৩ চোরাকারবারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে শাহপরান থানায় হস্তান্তর করা হয় বলে জানায় র‌্যাব'র গণমাধ্যম শাখা।

সান নিউজ/এক/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা