সারাদেশ

কুড়িগ্রামে গোয়ালঘরের আগুনে পুড়ে মারা গেল ৭ গরু

নিজস্ব প্রতিনিধি, কুড়িগ্রাম : কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় এক কৃষকের গোয়ালঘরে আগুনে পুড়ে মারা গেছে ৭টি গরু। মঙ্গলবার ( ৩ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের সুকদেব গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তদের পরিবারিক সূত্র জানায়, ওই গ্রামের বাবলু মিয়ার গোয়াল ঘরে দিবাগত রাত দেড়টার দিকে আগুন লাগে।

মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ঘর থেকে গোয়ালঘরে ছড়িয়ে পড়ে। এতে গোয়ালঘরে থাকা ৯ গরুর মধ্যে ৭টি গরু পুড়ে মারা যায়। দুটি গরুর অবস্থাও আশঙ্কাজনক।

বাড়ির মালিকের আত্মচিৎকারে এলাকাবাসীরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। খবর পেয়ে কুড়িগ্রাম থেকে ফায়ার সার্ভিসের লোকজন এসে এলাকাবাসীর সহযোগিতায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

এতে প্রায় ৭ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। তবে অনেকে ধারণা, কয়েলের আগুন থেকে এ ঘটনা ঘটতে পারে। ক্ষতিগ্রস্ত পরিবারটির ধারণা, শত্রুতাবশত কেউ হয়তো আগুন লাগিয়ে দিতে পারে।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা