সারাদেশ

করোনাভাইরাসের সম্ভাব্য দ্বিতীয় প্রাদুর্ভাব মোকাবেলায় করণীয় বিষয়ক সভা

নিজস্ব প্রতিনিধি, খুলনা : আসন্ন শীতে করোনাভাইরাসের সম্ভাব্য দ্বিতীয় ঢেউয়ের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় ও প্রস্তুতি যাচাই করতে খুলনা বিভাগীয় কমিশনার ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদারের সভাপতিত্বে অনলাইন জুম অ্যাপে ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার(৩ নভেম্বর) বিকেলে ভার্চুয়াল সভায় প্রধান অতিথির বক্তৃতায় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, করোনার প্রথম ধাপে সমন্বিত চেষ্টায় খুলনায় করোনা পরিস্থিতি ভালভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।করোনাভাইরাসের দ্বিতীয় প্রাদুর্ভাব মোকাবেলায় মাস্ক ছাড়া সেবা প্রদান না করার সিদ্ধান্ত কঠোরভাবে বাস্তবায়ন করা প্রয়োজন।

সভায় জানানো হয়, আমেরিকা, ইউরোপ ও পাশ্ববর্তী দেশ ভারতে করোনাভাইরাসের প্রাদুর্ভাব পুনরায় বৃদ্ধি পাচ্ছে। আগামী শীতে পরিস্থিতি অধিকতর খারাপ হতে পারে। সভায় খুলনা বিভাগের তিনটি স্থলবন্দরে বিদেশ হতে আগতদের পর্যবেক্ষণ ও কোয়ারেন্টাইন নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়। সভায় কোভিড হাসপাতালগুলোয় সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ ব্যবস্থা, সিসিইউ, আইসিইউ সংখ্যা বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

সভায় খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) সৈয়দ রবিউল আলম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) হোসেন আলী খন্দকার, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ রাশেদা সুলতানা, সকল জেলার জেলা প্রশাসক, সিভিল সার্জনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ গ্রহণ করেন।

সান নিউজ/কেএ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা