সারাদেশ

সিলেটে বিভিন্ন সংগঠনের উদ্যোগে জেল হত্যা দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটে যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস পালন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করে। এসবের মধ্যে ছিল আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল।

জেলহত্যা দিবস পালন উপলক্ষে সিলেট জেলা আওয়ামী লীগের উদ্যোগে মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় জেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আশফাক আহমদের সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিজাম উদ্দিন, অধ্যক্ষ সুজাত আলী রফিক, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোশাইদ আলী, সাইফুল আলম রুহেল, অ্যাডভোকেট মাহফুজুর রহমান, ফারুক আহমদ, কবির উদ্দিন আহমদ, অ্যাডভোকেট রঞ্জিত সরকার, সাবেক মহিলা বিষয়ক সম্পাদক নাজনীন হোসেনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা জাতীয় চার নেতার জীবনী সম্পর্কে আলোচনা করেন। এর আগে চার নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সিলেট জেলা যুবলীগ : জেল হত্যা দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চারনেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সিলেট জেলা যুবলীগের নেতৃবৃন্দ। জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপির নেতৃত্বে মঙ্গলবার সকাল ১১টায় সিলেট জেলা পরিষদে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন তারা।

সিলেট জেলা তাঁতী লীগ : সিলেট জেলা তাঁতী লীগের উদ্যোগে মঙ্গলবার জেলহত্যা দিবস উপলক্ষে সকাল ১১টায় সিলেট জেলা পরিষদ প্রাঙ্গনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট জেলা তাঁতী লীগের আহবায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব সুজন দেবনাথ, যুগ্ম আহবায়ক মাসুম আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় : জেলহত্যা দিবসে জাতীয় চার নেতার প্রতি মঙ্গলবার শ্রদ্ধা জানিয়েছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। মুজিব জন্মশতবর্ষ উদযাপন কমিটির উদ্যোগে সকাল আটটায় সিকৃবি শহিদ মিনারে জাতীয় চার নেতা বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এএইচএম কামারুজ্জামানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।

মুজিব জন্মশতবর্ষ উদযাপন কমিটির সভাপতি ও সিকৃবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদারের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

সান নিউজ/এক/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা