সারাদেশ

ফরিদপুরে বেদে পল্লীতে পুলিশের ডিআইজির ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর : ফরিদপুরে বেদে পল্লীতে অনগ্রসর জনগোষ্ঠীর মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করেছে জেলা পুলিশ।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে শহরের মুন্সিবাজারে অস্থায়ী বসতিতে থাকা ২১টি পরিবারের মাঝে এসব ত্রাণ তুলে দেন বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মো. হাবিবুর রহমান।

উন্নয়নের মহাসড়কে দেশকে এগিয়ে নিতে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে হবে উল্লেখ করে এসময় ডিআইজি হাবিবুর রহমান বলেন, পুলিশ প্রধান বেনজির আহমেদের নেতৃত্বে করোনা মোকাবেলায় বাংলাদেশ পুলিশ রোল মডেল সৃষ্টি করেছে। এই বৈশ্বিক দূর্যোগ মোকাবেলায় আমাদের আরো সচেতন হতে হবে।

তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক। ফ্রান্সের ঘটনাকে কেন্দ্র করে কাউকে সুযোগ নিতে দেয়া হবে না।

এসময় ফরিদপুরের পুলিশ সুপার আলিমুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাশেদুল ইসলাম, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীসহ জেলা পুলিশের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এসময় ২৫টি পরিবারের মাঝে ৫ কেজি করে চাল, ২ কেজি ডাল, আধ কেজি করে তেল ও লবন, ১টি লুঙ্গি, ১টি শাড়ি দুইটি এন-নাইনটি মাস্ক বিতরণ করা হয়।

পরে তিনি পল্লীকবি জসীমউদ্দীনের বাসভবন পরিদর্শন করেন।

সান নিউজ/বিডি/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা