সারাদেশ

নাটোরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

নিজস্ব প্রতিনিধি, নাটোর : নাটোর সদর উপজেলার নাটোর-রাজশাহী মহাসড়কের ডাক মারা গোরস্থান এলাকায় সড়ক দুর্ঘটনায় মুকুল আলী মন্ডল (৩৩) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে গোরস্থান চন্দ্রকলা আঞ্চলিক সড়কে দুর্ঘটনা ঘটে।

নাটোর সদর থানার ওসি জাহাঙ্গীর আলম জানায়, সোমবার প্রাণ কোম্পানি থেকে মাকে নিয়ে ফেরার পথে ডাকমারা গোরস্থান - চন্দ্রকলা আঞ্চলিক সড়কে ইট বোঝাই ট্রলি পিছন থেকে এসে মোটরসাইকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক মোঃ মুকুল আলী মন্ডল মারা যায়।

এ সময় মোটরসাইকেল আরোহী মাকে গুরুতর আহত অবস্থায় নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়। নিহত মো: মুকুল আলী মন্ডল রুমের ভাগ গ্রামের ওমেদ আলী মন্ডলের ছেলে।

সান নিউজ/এআই/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা