সারাদেশ

সাভারের আমগাছে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ

নিজস্ব প্রতিনিধি, সাভার : সাভার পৌর এলাকার উত্তর জামসিং মহল্লার নিজ বাড়ির পাশে আমগাছ থেকে এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম বরকত উল্লাহ (৩৩)।

জানা যায়, মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে সাভারের উত্তর জামসিং মহল্লার নিজ বাড়ির পাশে একটি আমগাছে পুলিশ সদস্য বরকত উল্লাহকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দেন এলাকাবাসী। নিহত বরকত উল্লাহ খাগড়াছড়ি পুলিশলাইনে কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক বরকত উল্লাহকে মৃত ঘোষণা করেন। সাভার মডেল থানার এএসএম সায়েদ জানান, কীভাবে ওই পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা