সারাদেশ

বোয়ালমারীতে জাতীয় যুব দিবসে ১৮ লাখ টাকার চেক প্রদান

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : ‘মুজিববর্ষের আহ্বান, যুব কর্মসংস্থান’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে ফরিদপুরের বোয়ালমারীতে অনুষ্ঠিত হলো ‘বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস ২০২০’। রোববার (১ নভেম্বর) বেলা ১১ টায় এ উপলক্ষে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর এর আয়োজনে বোয়ালমারী উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি এমএম মোশাররফ হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহিম। স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন কর্মকর্তা একেএম মাসুদুল হাসান, যুব উদ্যোক্তা মো রাকিবুল ইসলাম।

সঞ্চালনায় ছিলেন সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা ইসমত কাদের। আলোচনা সভা শেষে প্রশিক্ষনার্থীদের মধ্যে ৩৬ জনকে ১৭ লাখ ৯০ হাজার টাকার চেক ও ৬০ জনকে সনদপত্র প্রদান করা হয়।

সান নিউজ/কেএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা