সারাদেশ

বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার 

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারী উপজেলার অমৃতনগর গ্রামে ঝুলন্ত অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) রাত আটটার দিকে গৃহবধূর স্বামী তার মরদেহ উদ্ধার করেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, অমৃতনগর গ্রামের রাজমিস্ত্রী জহিরউদ্দিন দুই বছর আগে চাচাতো বোন বিথিকে বিয়ে করেন। জহির রাজমিস্ত্রীর কাজ শেষে শনিবার বাড়িতে এসে সন্ধ্যা সাতটার দিকে মশার কয়েল কিনতে পার্শ্ববর্তী বাজারে যান। বাড়ি ফিরে স্ত্রী বিথিকে (১৯) রান্না ঘরের আড়ার সঙ্গে গলায় রশি প্যাঁচানো অবস্থায় ঝুলতে দেখেন। পরে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। পরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পারিবারিক কলহের জেরে এই আত্মহত্যা বলে ধারণা করছেন স্থানীয়রা।

বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান জানান, ঘটনা জানতে পেরে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করে ময়না তদন্তের জন্য লাশ ফরিদপুর মর্গে প্রেরণ করা হয়েছে।

এ বোয়ালমারী থানায় একটি অপমৃত্যু হয়েছে।

সান নিউজ/কেএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা