সারাদেশ

প্রেম করায় চাচার হাতে প্রাণ গেলো ভাতিজার

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে চাচাতো বোনের সঙ্গে প্রেম করায় চাচার হাতে আশরাফুল ইসলাম শান্ত-(১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (৩১ অক্টোবর) ভোরে পুলিশ ঘাতক চাচা আক্কাস আলীকে (৫০) গ্রেপ্তার করেছে।

শুক্রবার (৩০ অক্টোবর) রাতে উপজেলার হরিপুর ইউনিয়নের শংকরা দহ গ্রামে এ হত্যার ঘটনা ঘটে। আশরাফুল ইসলাম শান্তর বাবার নাম মাহফুজ মিয়া।

এলাকাবাসীকে উদ্ধৃত করে পুলিশ জানায়, শংকরাদহ গ্রামের আশরাফুল ইসলাম শান্তের সঙ্গে তার চাচাতো বোনের প্রেমের সর্ম্পক গড়ে ওঠে। বিষয়টি মেনে নিতে পারেনি মেয়ের বাবা (চাচা) আক্কাস আলী।

এ ঘটনার জের ধরে শুক্রবার রাত ১১টার দিকে চাচা আক্কাস আলী ভাতিজা শান্তর ঘরে প্রবেশ করে ঘুম থেকে তাকে তুলে বুকে ছুরিকাঘাত করে। পরে আশঙ্কাজনক অবস্থায় শান্তকে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়ার পথে সে মারা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক। তিনি বলেন, ভোরে ঘাতক আক্কাস আলীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা