সারাদেশ

বোয়ালমারীতে জ্বিনের বাদশা গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের মোবারকদিয়া গ্রাম থেকে এক জ্বিনের বাদশা কে শুক্রবার (৩০ অক্টোবর) রাতে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ ঘটনায় মোবারকদিয়া গ্রামের বাসিন্দা মজিবুর রহমান (৫৫) বাদি হয়ে শনিবার (৩১ অক্টোবর) জ্বিনের বাদশার নামে প্রতারনার মামলা করেছেন। মামলা নম্বর ১৯।

মামলা সূত্রে জানা যায়, মোবারকদিয়া গ্রামের সোলায়মান মাতুব্বরের ছেলে নুর ইসলাম (৩৫) জ্বিনের বাদশা কবিরাজ সেজে মানুষের সাথে প্রতারনা করে আসছে। সে প্রতি রাতে নিজের বাড়িতে আসর বসায়। আসর বসানোর সময় সকল ধরনের আলো নিভিয়ে জ্বিনকে হাজির করে মানুষকে ঝাড় ফুঁক দিয়ে প্রতারনা করে। ভূয়া জ্বিনের বাদশাকে শনিবার ফরিদপুর জেল হাজতে পাঠানো হয়েছে।

থানা অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান বলেন, নুর ইসলাম দীর্ঘদিন ধরে জ্বিনের বাদশা সেজে মানুষকে ধোকা দিয়ে আসছে। তাকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে।

সান নিউজ/কেএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা