সারাদেশ

উদযাপিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা

নিজস্ব প্রতিনিধি, রাঙ্গামাটি : যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব প্রবারণা পুর্নিমা। রাঙামাটির রাজবন বিহারসহ অন্যান্য বিহারে বুদ্ধ পতাকা উত্তোলন, তাবতিংশ পূজার মাধ্যমে শুরু হয় দিনটি। এছাড়া রয়েছে ধর্মালোচনা, সংঘদান, বুদ্ধমুর্তি দানসহ নানান ধর্মীয় আচার।

শনিবার ( ৩১ অক্টোবর) সকাল থেকে বিভিন্ন বিহারে চলছে নানা ধর্মীয় আয়োজন। করোনা পরিস্থিতির জেরে দীর্ঘ ৮ মাস পর আয়োজন হয় এ ধর্মীয় জমায়েতের। স্বাস্থ্যবিধি মেনে এতে অংশ নেন পূণ্যার্থীরা।

প্রবারণা পূর্ণিমাকে সামনে রেখে খাগড়াছড়ির প্রতিটি বৌদ্ধ বিহার সাজানো হয়েছে। বান্দরবানে বৌদ্ধ ধর্মাবলম্বী মারমা সম্প্রদায়ের দুই দিনের ওয়াগ্যোয়াই পোয়ে উৎসব শুরু হয়েছে। নানা ধর্মীয় আয়োজনের পাশাপাশি সন্ধ্যায় ওড়ানো হবে ফানুস। দেশ ও জাতির মঙ্গল কামনায় হবে বিশেষ প্রার্থনা।

রোববার রাতে মহামঙ্গল রথযাত্রার মাধ্যমে শেষ হবে এ উৎসব।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা