সারাদেশ

সিলেটে পাহাড়িকা-জয়ন্তিকা সংঘর্ষ, ট্রেন চলাচল ব্যাহত

নিজস্ব প্রতিনিধি, সিলেট: সিলেটে লাইন ভুল করায় পাহাড়িকা ও জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন দুটির মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে পাহাড়িকা এক্সপ্রেসের দুইটি বগি লাইনচ্যুত হয়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহত নেই।

শুক্রবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে সিলেট রেলস্টেশন ডকইয়ার্ডে এ ঘটনা ঘটে। এতে রুটটিতে ট্রেন চলাচলে বেঘাত সৃষ্টি হয়েছে।

সিলেট রেলস্টেশন মাস্টার খলিলুর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ট্রেন দুটি ডকইয়ার্ডে ওয়াসপিটে একই লাইনে ঢোকে পড়ে। দুটি গাড়ি মুখোমুখি ঢোকে যাওয়ায় সাইড কোয়ালিশনে এ ঘটনা ঘটে।

তিনি আরও বলেন, দুর্ঘটনায় কেবল পাহাড়িকার দুটি বগি লাইনচ্যুত হয়েছে। অবশ্য এ কারণে সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশে সকাল ১০টা ১৫ মিনিটে পাহাড়িকা ও ১১টা ১৫ মিনিটে জয়ন্তিকা এক্সপ্রেস ছেড়ে যাওয়ার কথা থাকলেও আজ বিলম্ব হবে। ট্রেন দুটি উদ্ধারে চেষ্টা চলছে বলেও জানান তিনি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা