সারাদেশ

দাগনভূঞায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিনিধি, ফেনী : ফেনীর দাগনভূঞা-বসুরহাট রোড়ে বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

নিহত জাকারিয়া ফুলবাড়ির সোলাইমানের ছেলে এবং আইনুল হক নেত্রকোনার বাচ্চু মিয়ার ছেলে।

আহতরা হলেন, নেত্রকোনার পাহাড়পুর এলাকার মাঝু মিয়ার ছেলে আবিদ, একই এলাকার আবদুর রহমানের ছেলে মাসুদ (২২) ও নোয়াখালীর কবিরহাটের নলুয়া এলাকার আবদুল বাতেনের ছেলে সুজন।

স্থানীয়রা জানায়, দাগনভূঞা-বসুরহাট রোডে একটি ড্রিমলাইন বাসের সঙ্গে বিপরীত দিক ফেনী থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।

দাগনভূঞা থানার পরিদর্শক (ওসি) ইমতিয়াজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা