সারাদেশ

নোয়াখালীতে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের ২ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী : নোয়াখালী জেলার সদর উপজেলার সোনাপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে এ্যান্টি টেরিরিজম ইউনিটের সদস্যরা।

বুধবার ((২৮ অক্টোবর ) গভীর রাতে সদর উপজেলার সোনাপুর এলাকার জিহাদ হোটেল এন্ড রেস্টুরেন্টে অভিযান চালিয়ে জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের ১ সদস্যকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যমতে, পৃথক স্থানে অভিযান চালিয়ে আনসারুল্লাহ বাংলা টিমের অপর ১ সদস্যকে গ্রেপ্তার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট।

তারা হলেন- বেগমগঞ্জ উপজেলার বানাবাড়ীয়া গ্রামের মো. সাইফুল ইসলাম (১৮), সদর উপজেলার পূর্ব লক্ষীনারায়ণপুর এলাকার মনিরুল আহসান মনির (২৮)। তারা দুজনই আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে।

নোয়াখালী পুলিশ সুপার মো.আলমগীর হোসেন শুক্রবার (৩০ অক্টোবর) এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় সুধারম মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা হয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা