সারাদেশ

মুরগির খামারে পাতা বিদ্যুতের ফাঁদে বৃদ্ধা নিহত

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে মুরগির খামারে বিদ্যুতের পাতা ফাঁদে এক বৃদ্ধা নিহত হয়েছে। আহত হয়েছে শিশুসহ আরো দুই জন।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার ময়না ইউনিয়নের পাঁচ ময়না গ্রামের অলিয়ার রহমানের ছেলে মো. সোনা মিয়ার নিজ বাড়িতে একটি মুরগির খামার আছে। শেয়াল, বনবিড়ালের কারণে ওই খামারের চারপাশে বিদ্যুতের ফাঁদ পাতা।

বুধবার (২৮ অক্টোবর) সকাল ১২টার দিকে সোনা মিয়ার চাচাতো ভাই মো. হাবিব মোল্যার মেয়ে হাবিবা (৪) ওই বিদ্যুতের ফাঁদে জড়িয়ে গেলে তার দাদী জাহেদা বেগম (৬৫) উদ্ধার করতে গেলে জাহেদা বেগমও বিদ্যুতায়িত হন। এ সময় ওই দুইজনকে উদ্ধার করতে গিয়ে সোনা মিয়ার চাচা নুরুল ইসলামের স্ত্রী মনজু আরা (৫০) বিদ্যুতায়িত হন।

আহত তিন জনকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মনজু আরাকে মৃত ঘোষণা করেন। আহত দুই জনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সান নিউজ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা