সারাদেশ

আকবরকে গ্রেপ্তারের দাবিতে সিলেটের ব্যবসায়ীদের আল্টিমেটাম

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়ির বরখাস্তকৃত ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়াকে গ্রেপ্তারের দাবিতে ৯ দিনের আল্টিমেটাম ঘোষণা করেছেন ব্যবসায়ীরা। আলোচিত রায়হান হত্যাকান্ডের প্রধান অভিযুক্ত তিনি।

গত ১১ অক্টোবর বন্দরবাজার ফাঁড়িতে পুলিশী নির্যাতনে আখালিয়া নেহারীপাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে রায়হান আহমদ (৩৪) ওসমানী হাসপাতালে মৃত্যুবরণ করেন। পুলিশ শুরুতে গণপিটুনিতে ছিনতাইকারী নিহত বলে চালিয়ে দিতে চাইলেও রায়হানের স্ত্রী তান্নি পরদিন পুলিশ হেফাজতে হত্যার অভিযোগে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।

এরপর আকবরসহ ৪ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত ও ৩ জনকে প্রত্যাহার করা হয়। মামলা তদন্তের দায়িত্ব পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পালিয়ে যান প্রধান অভিযুক্ত আকবর। এখনো তিনি লাপাত্তা।

বর্তমানে প্রতিবাদ-বিক্ষোভে উত্তাল সিলেট। প্রায় প্রতিদিন প্রচুর সংগঠন মানববন্ধন প্রতিবাদ সভা বিক্ষোভ মিছিল করছে। এসব কর্মসূচির মাধ্যমে আকবরকে গ্রেপ্তারের দাবি জোরালো হয়ে উঠলেও তার নাগালই পাচ্ছে না প্রশাসন।

রোববার ছেলেকে যেখানে নির্যাতন করা হয় সেখানেই সপরিবারে অনশনে বসেছিলেন রায়হানের মা সালমা বেগম।

আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় পথে নামেন সিলেটের ব্যবসায়ীরাও। সিলেট জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের ব্যানারে তারা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

তারা আবারও বিক্ষোভ মিছিল-মানবন্ধন করার কথা থাকলেও ৫ নভেম্বর পর্যন্ত সময় দিয়েছেন তারা। এরমধ্যে আকবরকে গ্রেপ্তার করা না হলে পরে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) আবারও গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি শেখ মখন মিয়া চেয়ারম্যান ও মহানগর ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন এ তথ্য নিশ্চিত করেছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আমরা জনগণের টাকায় বেতন দিয়ে কোনো খুনি পুলিশ পুষতে চাই না। দুর্নীতিবাজ খুনি এসআই আকবর ও অন্যান্য পুলিশ সদস্যদের দ্রুত গ্রেপ্তার করে ন্যায় বিচার নিশ্চিত করুন। অন্যথায় আমরা আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

সান নিউজ/এক/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা