সারাদেশ

রাজাপুরে কলেজ ছাত্রের উপর দুর্বৃত্তের হামলা

নিজস্ব প্রতিনিধি, ঝালকাঠি : ঝালকাঠির রাজাপুরের বড়ইয়া ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান মো. তরিকুল ইসলাম মামুন এর খালাতো ভাই নুরনবীকে দেশীয় ধারালো অস্ত্র রামদা দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৭ অক্টোবর) ফজরের সময় উপজেলার উত্তমপুর এলাকায় প্যানেল চেয়ারম্যানের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নুরনবী বড়ইয়া এলাকার মো. ফারুক হাওলাদারের পুত্র ও বড়ইয়া ডিগ্রী কলেজ এর এইচএসসি ২ম বর্ষের ছাত্র।

প্যানেল চেয়ারম্যান মো. তরিকুল ইসলাম মামুন জানায়, নুরনবী তাদের বাড়িতে থেকেই লেখাপড়া করেন। ঘটনার দিন সোমবার দিবাগত রাতে বাড়ির মধ্যে লোকজনের আনাগোনা টেরপায় মামুন। ফজরের নামাজ পড়তে পিছনের দড়জা খুলে বাহিরে বের হয় মামুনের খালাতো ভাই নুরনবী।

এ সময় আগে থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা মামুনকে মনে করে হত্যার উদ্দেশ্যে নুরনবীর মাথায় দেশীয় দাঁড়ালো অস্ত্র রামদা দিয়ে কোপ দেয়। নুরনবী চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা নুরনবীকে দেখে ঘটনা স্থল থেকে দ্রুত পালিয়ে যায়। নুরনবী কাউকে চিনতে না পারলেও তারা দলে ১০/১২ জন ছিল বলে নিশ্চিত করেন। পরিবারের লোকজন নুরনবীকে উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

তিনি আরো জানায়, বড়ইয়ার চরপালট গুচ্ছগ্রামের অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রচারে সাংবাদিকদের তিনি সহায়তা করেছিলেন। এরপর থেকেই ওই অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িতরা তাকে বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসছেন। এমনকি তাকে হত্যার উদ্দেশ্যে প্রায় রাতেই তার বাড়িতে লোকজনের যাতায়াত লক্ষ করেন। এই হামলার ঘটনা তারাই ঘটিয়েছে বলেও তিনি দাবী করেন।

রাজাপুর অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা