সারাদেশ

গৃহকর্মীকে ধর্ষণের দায়ে গৃহকর্তার যাবজ্জীবন 

নিজস্ব প্রতিনিধি, রংপুর : মঙ্গলবার (২৭ অক্টোবর) গৃহকর্মীকে ধর্ষণের দায়ে গৃহকর্তা নয়া মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক রোকনুজ্জামান।

মামলা সূত্রে জানা যায়, ২০০৭ সালের পহেলা বৈশাখের দিন দুপুরে ভুক্তভোগী ওই গৃহকর্মীকে তার বাড়িতে গিয়ে ধর্ষণ করে গৃহকর্তা নয়া মিয়া। ভুক্তভোগী ওই নারী প্রায় সময় তার বাড়িতে কাজ করতো সেই সুযোগে গৃহকর্মীর বাড়িতে যাতায়াত ছিল নয়া মিয়ার। পরে গৃহকর্মী ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে স্থানীয় সালিশে আসামি নয়া মিয়া ধর্ষণের কথা স্বীকার করে তাকে তিন দিনের মধ্যে বিয়ে করার সিদ্ধান্ত নেয়।

কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হলেও বিয়ে না করায় ছয় মাসের গর্ভাবস্থায় ভুক্তভোগী ওই নারী ধর্ষণের মামলা দায়ের করেন। দীর্ঘ প্রায় এক যুগ বিচারকার্য চলার পর মঙ্গলবার আসামি নয়া মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এর বিচারক রোকনুজ্জামান।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা